বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোহাম্মদপুরে নামাজ পড়তে যাওয়ার সময় ভবনের কলাম ভেঙে মাথায় পড়ে মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ১২.৪৫ এএম
  • ১৮১ বার পড়া হয়েছে

মোহাম্মদপুরে নামাজ পড়তে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের কলাম ভেঙে মাথায় পড়ে মৃত্যু হয়েছে হাসান (৪৬) নামে এক পথচারীর।

শনিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে থানার সাত মসজিদ রোডে ঘটেছে এ ঘটনা। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

নিহতের প্রতিবেশী শফিউর রহমান বলেন, রাতে তিনি নামাজ পড়তে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের কলাম ভেঙে মাথায় পড়ে গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।

শফিউর জানান, হাসান মোহাম্মদপুরের সাত মসজিদ এলাকায় থাকতেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা জুইদন্ডী এলাকায়। ওই এলাকার ফজল আহমেদের ছেলে তিনি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি মোহাম্মদপুর থানাকে জানিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com