মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ২ হাজার ৫৬৯ জনের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০, ৯.০০ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

মৃত্যু যেন পিছু ছাড়ছে না বিশ্ববাসীর। করোনায় সবচেয়ে মৃত্যু ও আক্রান্ত ব্যক্তির সংখ্যায় দিক থেকে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্রে বুধবার মহামারি করোনাভাইরাসে আরো প্রায় ২ হাজার ৫৬৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘন্টায় দেশটিতে এটি একটি নতুন রেকর্ড এবং একদিনে এই মৃত্যুর সংখ্যা অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি। জনস হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানায়। খবর এএফপি’র।

ইস্টার্ন টাইম রাত সাড়ে ৮টায় (গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার ০০৩০টা) জনস হপকিন্স ইউনিভার্সিটির চলমান পরিসংখ্যান থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ২ হাজার ৫৬৯ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৩২৬ জনে দাঁড়ালো। এ সংখ্যা অন্য যেকোন দেশের চেয়ে অনেক বেশি।

জনস হপকিন্স জানায়, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে বর্তমানে মোট ৬ লাখ ৩৬ হাজার ৮৯ জনে দাঁড়ালো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com