বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চাঁদপুর হরিণা ফেরিঘাট এলাকায় থেকে ৫০০ কেজি জেলিযুক্ত চিংড়ি উদ্ধার

  • আপডেট সময় বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ৫.৪৬ পিএম
  • ২০২ বার পড়া হয়েছে

চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ৫০০ কেজি জেলিযুক্ত চিংড়ি উদ্ধার করেছে সদর উপজেলা মৎস্য অফিস ও কোস্ট গার্ড।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে এ তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত মধ্যরাতে হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় খুলনা থেকে চট্টগ্রামগামী দিদার পরিবহন নামে যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। ওই বাসে থাকা ১০টি ককশিটের বক্স থেকে ৫০০ কেজি জেলিযুক্ত চিংড়ি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধার জেলিযুক্ত চিংড়ি মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেনের উপস্থিতিতে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম শফিকুল ইসলামসহ কোস্ট গার্ড সদস্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com