বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঢাকা থেকে অপহৃত শিশু পিরোজপুরে উদ্ধার, গ্রেফতার- ১

  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৯.৩৫ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

ঢাকার শেরে বাংলা নগর থেকে অপহৃত আরিফ নামের এক শিশুকে পিরোজপুর থেকে উদ্ধার করা হয়েছে রোববার (৩১ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. মুকিত হাসান খাঁন জানান, পুলিশ শিশু উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম মোল্লা (৫৫) পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত মোকসেদ আলী মোল্লার পুত্র। উদ্ধার শিশু আরিফ (৪) ঢাকার শেরে বাংলা নগর থানার নগরবস্তির আব্দুল কাদিরে পুত্র। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. মুকিত হাসান খাঁন জানান, ঢাকার শেরে বাংলা নগর থানার নগরবস্তির আব্দুল কাদিরের ঘরের পাশেই ঘটনার চারদিন আগে অপহরণকারী রফিকুল ইসলাম মোল্লা একটি ঘর ভাড়া নেয়। পরে ২৮ তারিখ বৃহস্পতিবার ঢাকার বাসা থেকে রফিকুল সুকৌশলে শিশু আরিফকে অপহরণ করে পিরোজপুরে নিয়ে আসে। ঘটনার পরপরই শিশু আরিফের পরিবারের সদস্যরা আরিফকে খুঁজে না পেয়ে শেরে বাংলা নগর থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি করে। শনিবার রাতে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারে যে সদর উপজেলা কলাখালী এলাকায় রফিকুলের কাছে একটি শিশু দেখা গেছে। পরে অভিযান চালিয়ে আসামি রফিকুলকে আটক সহ শিশুটিকে উদ্ধার করা হয়। পরে বিষয়েটি শেরে বাংলা নগর থানার মাধ্যমে শিশু আরিফের পরিবারের সদস্যদের জানালে তারা পিরোজপুর এসে শিশু আরিফকে শনাক্ত করে এবং পুলিশ আরিফের পরিবারের কাছে তাকে বুঝিয়ে দেন। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. মুকিত হাসান খাঁন আরো জানান, গ্রেপ্তার রফিকুল ইসলাম মোল্লা পেশাদার অপরাধী। তার নামে পিরোজপুর সদর থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। উক্ত ঘটনায়ও শেরে  বাংলা নগর থানার দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com