বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০৬ মণ ইলিশ ও জাটকাসহ বিভিন্ন জাতের মাছ জব্দ

  • আপডেট সময় শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৭.০৩ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

চাঁদপুরের হাইমচর উপজেলার ইশানবালা এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪ হাজার ২৫০ কেজি ইলিশ (১০৬.২৫ মণ), ৩০০ কেজি জাটকা ও ৬০০ কেজি পোয়া মাছ জব্দ করেছে কোস্টগার্ড।

শনিবার (৩০ মার্চ) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা খন্দকার মুনিফ ত্বকি এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাতে চাঁদপুরের কোস্টগার্ড স্টেশন ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালায় মেঘনা নদীর হাইমচরের ইশানবালায়। সেখান থেকে ৪ হাজার ২৫০ কেজি ইলিশ, ৩০০ কেজি জাটকা ও ৬০০ কেজি পোয়া মাছ জব্দ করে। একই সঙ্গে মাছ ধরার কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে।

মুনিফ ত্বকি আরও বলেন, জড়িতরা পালিয়ে গেছে। কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মাছগুলো স্থানীয় মাদরাসা, এতিমখানা, গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

জব্দ করা ট্রলার চাঁদপুর মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্টগার্ড কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com