বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যশোরে ৩ কোটি ৫০ লাখ টাকা স্বর্ণ জব্দ, আটক ২

  • আপডেট সময় সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ১০.১২ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

যশোর শহরের নিউমার্কেট খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় স্বর্ণ পাচারের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ৩২টি স্বর্ণের বারসহ একটি গাড়ি জব্দ করা হয়েছে বলে দাবি করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১৮ মার্চ) দুপুর ৩টার দিকে শহরের বেলতলা ঘোষ ডেয়ারীর সামনে থেকে তাদের আটক করা হয়।  জব্দ করা সোনার ওজন প্রায় ৩ কেজি ৩৫৬ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটক দুইজন হলেন- যশোরের বেনাপোলের পুটখালী গ্রামের ইমানুর রহমানের ছেলে শহিদুল ইসলাম ও যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের আলাউদ্দিনের ছেলে সুমন হোসেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) জুয়েল ইমরান জানান, প্রাইভেটকারযোগে ঢাকা থেকে বেনাপোলের দিকে শহিদুল ও সুমন যাচ্ছিলেন। এসময় প্রাইভেটকারটি আটক করে তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে ডিবি পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com