রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
খাল দখলকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

ভারতের সর্বত্র লকডাউনের মেয়াদ আগামী ৩রা মে পর্যন্ত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০, ১০.২৯ পিএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

ভারতের সর্বত্র লকডাউনের মেয়াদ আগামী ৩রা মে পর্যন্ত বাড়ানো হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে জাতির উদ্দেশ্যে এক ভাষণে এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করার জন্য এছাড়া আর কোন উপায় নেই। বহু রাজ্যের মুখ্যমন্ত্রীরা মেয়াদ বাড়াতে অনুরোধ করেছেন, বেশ কিছু রাজ্যে প্রশাসন নিজেদের মতো ৩০ এপ্রিল পর্যন্ত মেয়াদ বাড়িয়ে নিয়েছে। তবে আমরা ঠিক করেছি ৩রা মে পর্যন্ত লকডাউন থাকবে। এর মধ্যে আগামী এক সপ্তাহ খুব কড়াকড়ির মধ্যে থাকতে হবে। বিশে এপ্রিল পর্যন্ত প্রতিটি রাজ্যের প্রতিটি জেলায় প্রতিটি থানায় লকডাউনের নিয়ম কানুন ঠিকঠাক মেনে চলা হচ্ছে কিনা কড়া নজর রাখা হবে। চেষ্টা করতে হবে, কোথাও যেন নতুন করে হটস্পট তৈরি হয়ে না যায়। যে সব জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে, সে সব জায়গায় শর্ত সাপেক্ষে কড়াকড়ি কিছুটা শিথিল করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা জানি আপনাদের জীবন খুবই কষ্টকর হয়ে উঠেছে। অনেকেই বলছেন, জীবন ও জীবিকার মধ্যে সামঞ্জস্য বজায় না রাখা হলে অর্থনীতিতে ধস নামবে। সব জেনে বুঝেই বলছি, জীবনই যদি না থাকে, জীবিকা কাদের জন্য? মোদী বলেন, আমরা ঠিক সময়ে ঠিক পদক্ষেপ করেছি বলে অনেক উন্নত দেশের তুলনায় আমাদের পরিস্থিতি ভালো। যখন এ দেশের কেউ করোনা আক্রান্ত হননি, তখন থেকেই আমরা আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে যাত্রীরা নামার পরে তাঁদের শরীরের তাপমাত্রা পরীক্ষার ব্যবস্থা করেছি। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই লকডাউন সফল করতে সরকারকে সাহায্য করুন। বয়স্কদের ওপর নজর রাখুন, তাঁদের যত্ন নিন। গরীবদের খেতে দিন, সাহায্য করুন।

প্রধানমন্ত্রীর এই বার্তার পরেই ভারতীয় রেল ও বিমান মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ৩রা মে পর্যন্ত যাত্রীবাহী ট্রেন ও বিমান চালানো হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com