বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

 উত্তর মুগদা বাসা থেকে ডেকে নিয়ে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার

  • আপডেট সময় শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৭.৪৭ পিএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

 উত্তর মুগদা বাসা থেকে ডেকে নিয়ে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ছুরিকাঘাতে আহত হয়েছে আরও এক তরুণ। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, মোবাইল কেনাবেচা নিয়ে এই হত্যা ঘটে থাকতে পারে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উত্তর মুগদা লিটল এঞ্জেল গলিতে এই ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম মোঃ পিয়াস ইকবাল নুর (২৩)। সে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইকবাল হোসেনের ছেলে। কবি নজরুল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র পিয়াস বর্তমানে উত্তর মুগদায় পরিবারের সঙ্গে থাকতো।

আহত তরুণের নাম শামীম (২৪)। সে পিয়াসের বন্ধু বলে জানা গেছে।  পিয়াসের পরিচিত এবং কয়েকজন বন্ধু তাকে বাসা থেকে ডেকে নেয়। এর কিছুক্ষণ পর বাসার অদূরে লিটল এঞ্জেল গলিতে তাকে ও বন্ধু শামীমকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা ঢামেকে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পিয়াস মারা যান। শামীমকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, পিয়াসের মরদেহটি মর্গে রাখা হয়েছে। আর শামীম জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। মোবাইল কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি মুগদা থানা পুলিশ তদন্ত করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com