মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পবিত্র রমজান মাস উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৮.৫০ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন এনেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এই শ্রেণি কার্যক্রম চলবে।

আজ (৭ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সময়সূচি পরিবর্তনের বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

এ সময়সূচি ঢাকা মহানগরীসহ সব ধরনের বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই সময়সূচির মধ্যে জোহরের নামাজের জন্য ১৫ মিনিট বিরতি রেখে শ্রেণি কার্যক্রমের রুটিন তৈরি করবেন। এই সময়সূচি শুধু পবিত্র রমজান মাসের জন্য প্রযোজ্য হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com