বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রূপগঞ্জের ১০ বছরের শিশু জয়ন্ত হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ডের আদেশ

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ৭.০৬ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ১০ বছরের শিশু জয়ন্ত হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। এসময় এক আসামি উপস্থিত থাকলেও অন্য তিনজন পলাতক।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রূপগঞ্জের মঙ্গলখালি এলাকার শাহিন, বলাই নগরের আলমগীর, বানিয়াদি এলাকার অনিক চন্দ্র দাস এ আশিক চন্দ্র দাস। তাদের মধ্যে অনিক ছাড়া অন্যরা পলাতক।

পুলিশ জানায়, ২০১৮ সালের ৫ জুন রাত আটটার দিকে রূপগঞ্জের বানিয়াদী ঋষিপাড়া এলাকার বাড়ি থেকে নিখোঁজ হয় ১০ বছরের শিশু জয়ন্ত চন্দ্র দাশ। পরদিন শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করে আসামিরা। তবে টাকা দিতে অপারগতা জানায় জয়ন্তর পরিবার।

নিখোঁজের দুদিন পর হাত-পা বাঁধা অবস্থায় ঋষিপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে শিশুটি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা রূপগঞ্জ থানায় ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

সে মামলায় বার জনের সাক্ষ্য শেষে আদালত মামলার চার আসামিকে আজ মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া মামলা বিচারাধীন অবস্থায় সুমন নামে এক আসামি মারা যায়। পাশাপাশি পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

ঘটনার প্রায় সাত বছর হলেও আদালত দোষীদের শাস্তি দেয়ায় সন্তুষ্ট নিহত শিশুর পরিবার। তাদের দাবি, দ্রুত যেন রায় কার্যকর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com