বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভেজাল ঔষধ বিক্রি চক্রের ছয় সদস্য গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ৬.৪৯ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

চিকিৎসকদের নাম ব্যবহার করে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ভেজাল ঔষধ বিক্রি করছে একটি চক্র। এই চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ জহুরুল ইসলাম, সাবিদ চৌধুরী, মোঃ হাসিব চৌধুরী, মোহাম্মদ আলী, মোঃ রাফিদ ইসলাম নুহিন ও মোঃ জাকির নাসের।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৮টি মোবাইল ফোন, ১৩টি সিম কার্ড, ৩টি ল্যাপটপ, ১টি সিপিইউ, ২টি আইডি কার্ড, ১৪০ বোতল ডায়া ফিক্স নামক ঔষধ, ৪১০ বোতল বোস্টার বক্স, ৩৭০টি ক্যাপসুলের বোতল, ৩০ বোতল ডায়া ফিক্স প্রিমিয়ার হারবাল ফর্মুলা, ১০০ গ্রাম পাউডার জিনকো হিলোভা,  বিভিন্ন ঔষধ ও সাপ্লিমেন্ট তৈরির ফর্মুলা লেখা ডায়রি উদ্ধার করা হয়।

গত ২৯ ফেব্রুয়ারি যশোর জেলা ও রাজধানীর মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি-সাইবার (উত্তর) এর ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফউল্লাহ, পিপিএম  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাক, কান ও গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্তের নাম ব্যবহার করে ফেসবুকে ঔষধ বিক্রির অভিযোগে তার চেম্বার সহকারী মোঃ বদরুল ইসলাম গত ১১ ফেব্রুয়ারি কলাবাগান থানায় একটি মামলা করেন। সেই মামলার তদন্ত করতে গিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা মহানগরী ও যশোর জেলায় অভিযান চালিয়ে এই চক্রের ছয়জনকে গ্রেফতার করা হয়।

অপরাধের কৌশল সম্পর্কে তিনি বলেন, এই চক্রের সদস্যরা সরকারি অনুমোদন ব্যতিত সাধারণ ট্রেড লাইসেন্স নিয়ে নিজেদের ইচ্ছামতো বিভিন্ন রোগের ভেজাল ঔষধ তৈরি করে। পরবর্তী সময়ে একাধিক ফেসবুক আইডির মাধ্যমে প্রচার করে বিক্রি করে থাকে। মানুষের বিশ্বাস অর্জনের জন্য তারা স্বনামধন্য ডাক্তারদের নাম ব্যবহার করে।

চটকদার বিজ্ঞাপন দেখে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ব্যতিত কোন ঔষধ বা ফুড সাপ্লিমেন্ট সেবন না করার পরামর্শ দিচ্ছেন এই সাইবার পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com