বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হবিগঞ্জে ধর্ষণ মামলার আসামিকে যাবজ্জীবন, শিশুর ভরণ-পোষণের ব্যয় বহনের নির্দেশ: হাইকোর্ট

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৭.৩১ পিএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জে ধর্ষণ মামলার আসামিকে খালাস দেয়ার রায় বাতিল করে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন হাইকোর্ট।
বিচারিক আদালতের রায় বাতিল করার জন্য বাদীর (ভিকটিম) আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেন।
আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মো. আমিনুল ইসলাম। আসামি পক্ষে ছিলেন আইনজীবী মো. আক্তারুজ্জামান।
ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, রায়ে ধর্ষণের পর জন্ম নেয়া শিশুর ভরণ-পোষণের ব্যয়ভার বহনের নির্দেশ দেয়া হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে হবিগঞ্জের চুনারুঘাটের টিলাগাঁও এলাকার ছিদ্দিক আলীর ছেলে কাছুম আলী বাদীকে ধর্ষণ করে। ২০০৫ সালের ৫ ডিসেম্বর হবিগঞ্জ সেন্ট্রাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষায় গর্ভে সন্তান থাকার বিষয়টি নিশ্চিত হন বাদী। গর্ভধারণের পর কাছুম আলী তাকে বিয়ে করতে অস্বীকার করেন। এরপর ২০০৬ সালের ২১ জুলাই কাছুম আলীর বিরুদ্ধে মামলা করেন তিনি। ইতোমধ্যে বাদী মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন। মামলার চূড়ান্ত শুনানি শেষে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আসামিকে খালাস দেন। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপীল আবেদন করেন বাদী।
ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক আরো জানান, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ার উল্লেখ করে হবিগঞ্জে নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল-২ আসামিকে খালাস দেন। সেই রায়ের বিরুদ্ধে বাদী হাইকোর্টে ফৌজদারি কার্যবিধি ৫৬১ এ ধারায় আবেদন করেন।
হাইকোর্ট ২০২১ সালের ৩০ মে রুল জারি করেন এবং আদালতের নথি তলব করেন। হাইকোর্ট রুল শুনানি শেষে বিচারিক আদালতের রায় বাতিল এবং আসামিকে যাবজ্জীবন কারাদন্ড। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদ- দেন। আদালত ভুক্তভোগীর সন্তানের লালনপালন করার বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী নির্দেশনা দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com