বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গর্ভে থাকা কোনো শিশুরই লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট

  • আপডেট সময় রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪, ১২.১২ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

গর্ভে থাকা কোনো শিশুরই লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

এ রায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ রোববার (২৫ ফেব্রুয়ারি) এ রায় দেন।

২০২০ সালের ২৬ জানুয়ারি জনস্বার্থে রিট দায়ের করেন এক আইনজীবী। রুলের চূড়ান্ত শুনানি শেষে প্রায় চার বছর পর রায় এলো।

রিটকারী আইনজীবী ইশরাত হাসান বলেন, গর্ভে থাকা শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ পেলে মাতৃগর্ভেই লিঙ্গ বৈষম্যের শিকার হতে হয়। এতে গর্ভপাতের মতো ঘটনাও ঘটে।

পার্শ্ববর্তী দেশ ভারতে এ বিষয়ে সুনির্দিষ্ট আইন রয়েছে, লিঙ্গ পরিচয় প্রকাশ করলে তিন বছরের জেলের ব্যবস্থা আছে বলেও জানান রিটকারী। যদিও সম্প্রতি লিঙ্গ পরিচয় প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দিয়ে একটি নীতিমালা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com