বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্বরূপকাঠিতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪, ১.১২ এএম
  • ১৫৯ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
স্বরূপকাঠির খায়েরকাঠিতে  পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে মোসাঃ শানু বেগম (৪০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ তথ্য নিশ্চিত করেন নেছারাবাদ থানা এস আই তৌফিকুল ইসলাম। পরিবারের দাবি তার মাথায় সমস্যা ছিলো তাই সে আত্মহত্যা করেছে। তবে স্বপক্ষে কোন কাগজ দেখাতে পারেনি।লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর পাঠানো হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে  ঘটনাটি ঘটে।
জানা গেছে, শানু বেগম মানসিক রোগি মাঝে মাঝে মাথায় সমস্যা দেখা দিতো।  মন যা চাইতো তাই করে বেড়াতো। স্থানীয় ভাবে ওঝা, বৈদ্য, দেখালে কিছু দিন ভালো থাকতো। কিছু দিন পরে আবার মাথায় সমস্যা দেখা দিতো। তবে এর কোন তথ্য প্রমান দেখাতে পারেনি তার পরিবার। শানু বেগম এর ছেলে বলেন,আমি কাজে গেছিলাম বাসায় এসে দেখি মা লকট গাছে ঝুলে আছে। আমি ডাক চিৎকার দিয়ে ঘর থেকে দা নিয়ে এসে কোপদিয়ে রশি কেটে দেই।
শানু বেগমের স্বামী সবজি বিক্রেতা নুর হোসেন মিয়া জাবান,আমি বিকেল বেলা কিছু সবজি নিয়ে বাজারে গিয়েছিলাম।খবর পেয়ে বাসায় এসে দেখি এই অবস্থা। তবে আমার স্ত্রীর মাথায় একটু সমস্যা আছে৷ মাঝে মাঝে ওঝা, মৌলবি দেখাইতাম। কিছু দিন ভালো থাকতো পরে আবার পাগলামি শুরু করতো
 দুপুরে আপনার স্ত্রীকে কেন মারধর করেছে? জানতে চাইলে তিনি বলেন,সামান্য একটু কথা-কাটাকাটি হইছে কোন মারধর করিনি।
এলাকার ওয়ার্ড মেম্বার আকরাম হোসেন উজ্জল বলেন,আমি পুলিশের সাথে ঘটনা স্থলে গিয়েছিলাম ছিলাম।যতদুর জানতে পেরেছি পারিবারিক কলহের কারনেই আত্মহত্যা করেছে।শুনছি তার মাথায় নাকি একটু সমস্যা ছিলো৷
নেছারাবাদ ওসি তদন্ত এইচ এম শাহীন জানান, এ বিষয়ে নেছারাবাদ থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। পরিবারের দেয়া তথ্যমতে জেনেছি শানু বেগমের মানসিক সমস্যা ছিলো এ কারনেই আত্মহত্যা করেছে। তবে এ বিষয়ে কোন কাগজ পত্র দেখাতে পারেনি৷ তাই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যই আমরা লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর পাঠিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com