বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নাটোরে অপহরণের ৪ দিন পর স্কুলছাত্রী উদ্ধার গ্রেপ্তার-২

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ৪.২৬ পিএম
  • ১৫৫ বার পড়া হয়েছে

নাটোরের বাগাতিপাড়া থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- অন্তর আহমেদ (১৯) ও তার বাবা আতাহার আলী (৪৫)। নাটোর র‍্যাব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সনজয় কুমার সরকার জানান, প্রেমের প্রস্তাবে প্রত্যাক্ষাত হয়ে ৮ ফেব্রুয়ারি বাগাতিপাড়া উপজেলার রহিমানপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অপহরণ করে অন্তর ও তার সহযোগীরা।

তিনি বলেন, এ ঘটনায় মামলা হলে বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে অভিযানে নামে র‍্যাব। গোপন তথ্যের ভিত্তিতে গত রাতে নাটোর শহরের বড় হরিশপুর এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয় ওই ছাত্রীকে। সেখান থেকে গ্রেপ্তার করা হয় বাবা-ছেলেকে। তাদেরকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হবে বলে জানান এএসপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com