বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পিরোজপুরে আলোচিত প্রতারক এহ্সান গ্রুপের একাধিক মামলার অন্যতম আসামী নাজমুল পুলিশের হাতে গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ৩.৪৪ পিএম
  • ১৬৭ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধ
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে পিরোজপুরের আলোচিত  ১৭হাজার কোটি টাকা অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতিসহ একাধিক  মামলায় এহ্সান গ্রুপের অফিস সহকারী মোঃ নাজমুল ইসলাম খান (৪১) পুলিশের হাতে গ্রেফতার। গতকাল সোমবার রাতে পিরোজপুর সদরের খলিসাখালী এলাকা থেকে সদর থানা পুলিশের একটি টিম বেশ কয়েকটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী নাজমুল ইসলাম খানকে গ্রেফতার করে। তথ্যটি নিশ্চিত করে সদর থানার ওসি মোঃ আসিকুজ্জামান বলেন, একাধিক প্রতারণা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী নাজমুল ইসলাম খান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন,গত কাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে অভিযানিক টিম গ্রেফতার করে। আমরা সকালে আসামী নাজমুলকে জেলা আদালতে প্রেরণ করি।
উল্লেখ্যঃ পিরোজপুরে এহসান রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স লিমিটেড এর চেয়ারম্যান রাগীব আহ্সান ও তার (তিন) ভাই,স্ত্রী সালমা আহ্সান সহ পিতা আঃ রব ও চাচাতো ভাই- নাজমুল ইসলামের বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে পিরোজপুর আদালতে ও পিরোজপুর সদর থানা সহ বিভিন্ন জেলায় একাধিক মামলা চলমান রয়েছে। ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে শরিয়াহভিত্তিক সুদমুক্ত বিনিয়োগের ধারণা প্রচার করতেন রাগীব আহসান। এভাবে ধর্মকে পুঁজি করে ২০০৮ সাল থেকে এ পর্যন্ত ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে রাগীবের মালিকানাধীন এহসান গ্রুপের এমডি মাওলানা রাগীব।
এছাড়া পিরোজপুর, বাগেরহাট, গোপালগঞ্জ, খুলনা, ঝালকাঠীসহ আশপাশের বিভিন্ন জেলার লাখো গ্রাহকের কাছ থেকে প্রায় ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে এহসান গ্রুপ। ২০১০ সালে পিরোজপুর সদর উপজেলার খলিশাখালী এলাকায় এহ্সান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তিত হয়। বদলায় ঠিকানাও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com