বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জুরাইন পাইকারি জুতার মার্কেটে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান

  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৬.৩৯ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

রাজধানীর জুরাইন মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় আলম সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এপেক্স লোগো নকল করে বিভিন্ন নামে স্যান্ডেল তৈরি করতে দেখা যায়। এসব সেন্ডেল তৈরির বিভিন্ন উপকরণ স্পটে ধ্বংস করা হয় এবং অভিযুক্ত কারখানা মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, এসব প্রতিষ্ঠানে অবৈধভাবে দেশের নামিদামি ব্র‍্যান্ডের জুতা নকল করে এডেক্স, এপক্স, এপোএক্স নামক জুতা উৎপাদন করা হচ্ছিল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম এবং মো. শাহ আলম বলেন, নামি ব্র্যান্ডের লোগো হুবহু নকল করে অনুমোদনহীন এসব পণ্য বাজারজাত করায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই সময় ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি এ ধরনের নকল পণ্যের বিরুদ্ধে আরো জোরালো অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভোক্তা অধিকারের এই কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com