বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নাজিরপুরে গলায় ফাঁস দিয়ে মোবাইল ব্যাংকিং  ব্যবসায়ীর আত্মহত্যা

  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৬.২১ পিএম
  • ১৪৯ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুরে ঋনের দায়ে সবুজ কুমার ওঝা (৩২) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।
তিনি উপজেলা সদরে হাসপাতাল সংলগ্ন মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট, ফ্লাক্সি লোড) সহ ভ্যারাইটিজ স্টোরের ব্যবসায়ী ও জেলার সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে হাওলা গ্রামের সন্তোষ কুমার ওঝার পুত্র।
তিনি মঙ্গলবার  রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে গলায় ফাঁস দিয়ে আত্ম হত্যা করেন বলে নিশ্চিত করেছেন নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার।
 তিনি জানান, রাত সোয়া ১০টার দিকে স্থানীয় বাজারের ব্যবসায়ীরা ওই ব্যবসায়ীকে তার দোকানের ভীতর গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে থানা পুলিশকে খবর দিলে। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন। ওই ব্যবসায়ী নিজ দোকানের আড়ার সাথে বৈদ্যুতিক তার দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে দেখা গেছে। তবে মরদেহ ময়না তদন্তের পর তার মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।
বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মারফুদ আলম সবুজ জানান, ওই দিন রাতে তার দোকানের শাটার বন্ধ অবস্থায় ভীতরে আলো জ্বলতে দেখে সন্দেহ হয়। পরে শাটারের পাশ থেকে তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। স্থানীয় বাজারের একাধীক ব্যবসায়ী জানান, ওই ব্যবসায়ী মোবাইল ব্যাকিং (বিকাশ, নগদ) এর ডিলারদের কাছে অনেক টাকার ঋন রয়েছেন। তিনি গত মঙ্গলবারও  স্থানীয় কয়েক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ধার নিয়েছেন। ওই সব ঋনের টাকার চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যা করতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com