বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যশোরের বেনাপোল চেকপোস্টে এক নারী যাত্রী মার্কিন ডলারসহ আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪, ৫.২৩ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশন-কাস্টমসে ভারত থেকে আসা নাসরিন আক্তার নামে এক নারী যাত্রীকে ৭৬ হাজার ৪০০ মার্কিন ডলারসহ আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা।  মঙ্গলবার সকাল ১১টার সময় তাকে আটক করা।  আটক নাসরিন আক্তার কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। তার বাংলাদেশি পাসপোর্ট নং-অ-১১৩২২২২০।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সুপারেন্টডেন্ট কামাল হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে এক বাংলাদেশি নারী যাত্রী বিপুল পরিমাণ মার্কিন ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি টিম ইমিগ্রেশন কাস্টমসের মধ্যে অবস্থান নেয়।  পরে যাত্রী ইমিগ্রেশনে আসলে তাকে আটক করা হয়।

এ সময় তার ব্যাগ থেকে উদ্ধার করা হয় ৭৬ হাজার ৪০০ মার্কিন ডলার। যার আনুমানিক বাজার মূল্য ৮৫ লাখ টাকা।

আটক নারীর বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com