বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দেশের আদালতে সাজাপ্রাপ্ত যারা বিদেশে থাকে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে সরকার : মন্ত্রী আনিসুল হক

  • আপডেট সময় শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪, ৮.৩৭ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

 দেশের আদালতে সাজাপ্রাপ্ত যারা বিদেশে থাকে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে সরকার, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন।

তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সরকার জোরালো পদক্ষেপ নেবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ইতোমধ্যে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো আমরা আরও জোরদার করার চেষ্টা করব।’

মন্ত্রী বলেন, ড. ইউনূসকে আইনের বিধান মেনেই সাজা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘এ মামলার যতটুকু কাগজপত্র দেখেছি, আমি বলতে পারি, আইন অনুযায়ী বিচার হয়েছে। এর বেশি কিছু বলব না।’

শিক্ষা নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘এটা সম্পূর্ণ ভিত্তিহীন।’

তিনি বলেন, আগামী সংসদ অধিবেশনে শ্রম আইন পাস হবে।

এর আগে সকালে আওয়ামী লীগের গণসংবর্ধনাসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে আখাউড়ায় যান আনিসুল হক।

– ইউএনবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com