বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাউখালীতে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪, ১০.৩১ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১২ টায় কাউখালী উপজেলা প্রশাসনিক সভাকক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা মহিউদ্দিন মহারাজ। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিয়ালকাঠী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্য বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আগে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আশ্রয় আনতে হবে। নতুন প্রজন্মকে বাঁচিয়ে রাখতে হলে সমাজ থেকে মাদককে ধ্বংস করতে হবে। তিনি আরো বলেন থানায় কোন মামলা লেনদেন না হয়। দরকার বোধে সাইনবোর্ড টাঙ্গিয়ে দিবেন। মামলা করতে কোন টাকা পয়সা লাগবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com