শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপি হিংসার আগুনে জ্বলছে : ওবায়দুল কাদের

  • আপডেট সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪, ৬.৪২ পিএম
  • ১৮০ বার পড়া হয়েছে

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা চারবার বিজয়ী হয়ে সরকার গঠনের পর  বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানরা যে অভিনন্দন বার্তা পাঠাচ্ছে, তাতে বিএনপি হিংসার আগুনে জ্বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘের মহাসচিব ও কমনওয়েলথের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়েছে।বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নতুন সরকারকে অভিনন্দন জানাবে এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া। এটা নতুন কিছু না।

তিনি বলেন, আমরা কারোর স্বীকৃতির জন্য চাতক পাখির মত অপেক্ষা করছি বিষয়টা মোটেও এমন না। সরকারকে একের পর এক অভিনন্দন বার্তায় হিংসার আগুনে জ্বলছে বিএনপি।এ সময় বিএনপির কর্মসূচি নিয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আন্দোলনের নামে কোনো ধরনের সন্ত্রাসী কাজে জড়ালে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

কাদের বলেন, কর্মসূচি দেয়ার অধিকার বিএনপির আছে। কিন্তু আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে যদি জন শান্তি নষ্ট করে, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে৷ তথাকথিত আন্দোলনের নামে তারা এখন দেশে-বিদেশে হাসি তামাশার পাত্র হয়েছে,’ বলেন তিনি।

ওবায়দুল কাদের মনে করেন, সারা পৃথিবী জুড়েই দ্রব্যমূল্য পরিস্থিতি জটিল অবস্থার মধ্যে রয়েছে। যুদ্ধ বাড়ছে, পণ্যের দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে তিনি বলেন, সরকার যথাসাধ্য চেষ্টা করছে। দ্রব্যমূল্য বাড়লে তার দায় সরকার এড়াতে পারে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com