বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাঙামাটির রাজস্থলীতে ২আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলি

  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ৪.১৮ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

রাঙামাটির রাজস্থলীতে দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর থেকে এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার দুর্গম গাইন্দা ইউনিয়নের মাঝামাঝি ও বাঙ্গালহালিয়া পাড়ায় এই ঘটনা ঘটে।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ আনসারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল আঞ্চলিক দুই দলের মধ্যে দুই ঘণ্টা পর্যন্ত গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে- এতে প্রায় ১ হাজার রাউন্ড গুলি বিনিময় হয়েছে।

পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস সন্তু লারমা নেতৃত্বাধীন (জেএলএ) ও মারমা ন্যাশনাল পার্টর (এমএনপি/মগপার্টি) মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। পরিস্থিতি থমথমে বিরাজ করায় ঘটনাস্থলে এখনও যাওয়া সম্ভব হয়নি। তবে এই বিষয়ে দুই আঞ্চলিক সংগঠনের কারও বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com