মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

টানা শৈত্যপ্রবাহের কারণে তিন জেলায় প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪, ১১.৩৮ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

টানা শৈত্যপ্রবাহের কারণে কুড়িগ্রাম, পঞ্চগড় ও দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এ সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা।

কুড়িগ্রাম, পঞ্চগড় ও দিনাজপুরে ১০ দিন ধরে টানা শৈত্যপ্রবাহ চলছে। সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করছে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে শিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয় বন্ধ ঘোষণার অনুমতি দেয়। এর প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নিয়েছে তিন জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা।

দিনাজপুরে আজ বৃহস্পতিবার সকাল ৬টা ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। এটি সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। সকাল থেকে সূর্যের দেখা মেলায় জনজীবনে কিছুটা স্বস্তি এসেছে। তবে রোদের তেমন একটা তাপ নেই। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘স্কুল খোলা রাখা হয়েছে। শিক্ষকরা স্কুলে যাবেন। তবে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত শ্রেণিতে পাঠদান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

পঞ্চগড়ের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুজজামান জানান, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শুধুমাত্র শ্রেণি পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে বলে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে।

কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শামসুল আলম বলেন, ‘তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি বাড়লে, আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় খোলার সিদ্ধান্ত নেবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com