শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-১১ আসনে দলের প্রভাবশালী নেতাদের একাংশের বিরোধিতার মধ্যেও ভোটযুদ্ধে জয়ী হয়েছেন“এম আবদুল লতিফ”

  • আপডেট সময় সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪, ৭.৪১ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম,বিশেষ প্রতিনিধিঃ-চট্টগ্রাম নগরীর দেশের হৃদপিণ্ড খ্যাত চট্টগ্রাম-১১ (সদরঘাট-বন্দর-ইপিজেড-পতেঙ্গা) আসনে টানা বিজয় পেয়েছেন “এম আবদুল লতিফ” নৌকা প্রতীকের প্রার্থী হলেও দলের প্রভাবশালী নেতাদের একাংশের বিরোধিতার মধ্যেও ভোটযুদ্ধে জয়ী হয়েছেন “এম আবদুল লতিফের”।

তিনি ভোট পেয়েছেন ৫১ হাজার ৪৯৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়াউল হক সুমন পেয়েছেন ৪৬ হাজার ৫২৫ ভোট।

রোববার (৭ জানুয়ারি)২০২৪ খ্রি: সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল ইসলাম।

 

দেশের প্রধান সমুদ্রবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, বঙ্গবন্ধু টানেলের পতেঙ্গা প্রান্ত, গুপ্তখালের জ্বালানি তৈলাধার, ইস্টার্ন রিফাইনারি, দুই বড় ইপিজেড, চট্টগ্রাম কাস্টম হাউস, বিএসসি ও বিপিসির প্রধান কার্যালয়সহ বেশ কিছু বেসরকারি কনটেইনার ডিপো, বে- টার্মিনাল, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকাসহ অসংখ্য গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানের কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ সংসদীয় আসন।

বলা হয়ে থাকে এখানকার ইপিজেড গুলোতে দেশের সব জেলা-উপজেলার মানুষ কাজ করেন, এখানকার একটি ওয়ার্ডে অনেক সংসদীয় আসনের চেয়ে বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

(সদরঘাট-বন্দর-ইপিজেড-পতেঙ্গা) আসনে এবার সাত জন প্রার্থী থাকলেও স্বতন্ত্র প্রার্থী ও চসিকের কাউন্সিলর জিয়াউল হক সুমনের সঙ্গে ভোটযুদ্ধ করে জয়ী হয়েছে “এম আবদুল লতিফ”।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com