বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গৌরীপুর সংসদীয় আসনে সোমনাথ সাহার ট্রাক প্রতীকে ভোট চাইলেন বীরমুক্তিযোদ্ধা ও সন্তানেরা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪, ১০.৩৭ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ-গৌরীপুর সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার ‘ট্রাক’ প্রতীকে ভোট চাইলেন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানরা। প্রকৃত আওয়ামী পরিবার ও দলের কান্ডারী হওয়ায় প্রতীক বরাদ্দের পর থেকেও তারা এ আসনে স্বতন্ত্র সোমনাথ সাহার ট্রাক প্রতীকের পক্ষে কাজ করছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারী) দুপুরে পৌর শহরে ধান মহালে ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন তাঁরা। এতে অংশগ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, তোফাজ্জল হোসেন, আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরা, সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, সংগঠনের পৌর শাখার সিনিয়র সহ সভাপতি রুকনোজ্জামান পল্লব, সাধারণ সম্পাদক উজ্জল চন্দ্রসহ আরও অনেকেই।

গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম খালেদুজ্জামানের ছেলে রুকনোজ্জামান পল্লব বলেন- এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নিলুফার আনজুম পপি প্রতিষ্ঠিত বিএনপি পরিবারের একজন সদস্য। তার রক্তে বইছে বিএনপির স্রোতধারা। তাই আওয়ামীলীগের মনোনীত প্রার্থী পছন্দ না হওয়ায় তারা স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার ট্রাক প্রতীকের পক্ষে কাজ করছেন।

এদিকে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, তোফাজ্জল, কলিম উদ্দিনসহ আরও কয়েকজন মুক্তিযোদ্ধা ট্রাক মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com