শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গৌরীপুরে কলতাপাড়ায় ট্রাক প্রতিকের প্রার্থী সোমনাথ সাহার নির্বাচনী সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪, ২.৪৮ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাস,বুরো প্রধানঃ- ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার ( ২ জানুয়ারি ) কলতাপাড়াস্থ সোয়াদ ফিলিং স্টেশন বিপরীত পার্শ্বে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনো এক বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে,ডৌহাখলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ শহিদুল হক সরকারের সঞ্চালনায় এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজীম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এবং বিশিষ্ট সমাজসেবক সোমনাথ সাহা।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, ভাংনামারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলে মাসুদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, সাবেক ছাত্রনেতা নাজিমুল ইসলাম শুভ,মহিলা আওয়ামীলীগোর আহবায়ক শিউলী চৌধুরী, মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জয়ন্তী রানী দাস, পৌর কাউন্সিলর রোজিনা আক্তার মিতু, বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, ভাংনামারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক জাকীত হাসনাত দোলন সহ ওয়ার্ড ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের সমর্থকও নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহাকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্টাক প্রতিকে মুল্যবান ভোট দিয়ে বিজয়ী করার লক্ষে তারা সকলের প্রতি উদাস্থ আহবান জানান। সভাশেষে নারী পুরুষের যৌথ অংশগ্রহণে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com