শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনের ঘোষণা দিলীপ কুমারের

  • আপডেট সময় মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪, ৯.১৪ এএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

মল্লিক জামাল, স্টাফ রিপোর্টার:- চুয়াডাঙ্গা-১ আসনের প্রতিটি ইউনিয়নে মডেল মসজিদ, গোরস্থান, মন্দির ও শ্মশান এবং চুয়াডাঙ্গা-আলমডাঙ্গায় তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও একটি ৫’শ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন দিলীপ কুমার আগরওয়ালা। তিনি আরো বলেন বেকারত্ব মুক্ত এবং স্মার্ট চুয়াডাঙ্গা বিনির্মানে ঈগল প্রতীকের কোনো বিকল্প নাই।

আজ সোমবার (১ জানুয়ারি ২৪) বিকেলে চুয়াডাঙ্গা-১ আসনের ঈগল প্রতীকের সমর্থনে আলমডাঙ্গা পৌরসভার এটিম মাঠে নির্বাচনী জনসভায় দিলীপ কুমার আগরওয়ালা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ আ.লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা।

চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কায়সার আহমেদ বাবলু এবং আলমডাঙ্গা পৌর আ.লীগ সাধারণ সম্পাদক, ভাংবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও আলমডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক এর যৌথ সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সামসুল আবেদীন খোকন, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক সভাপতি মোঃ আয়ুব হোসেন প্রমুখ।

এছাড়াও বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আ.লীগ ও আ.লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ বিভিন্ন এলাকার প্রায় লক্ষাধিক নারী পুরুষ এতে স্বতস্ফূর্তভাবে সমবেত হন।

এদিকে দুপুর থেকেই দূরদূরান্ত থেকে নারী পুরুষ সভাস্থলে জড়ো হতে থাকে। জনসভার কার্যক্রম শুরু হবার আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে মাঠ’র আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। ঈগলের পক্ষে জনগণের কাছে ভোট চেয়ে বক্তারা বলেন, বিগত ১৫ বছরের জিম্মিদশা ও দুঃশাসন থেকে চুয়াডাঙ্গাকে মুক্তি দিতে দিলীপ কুমার আগরওয়ালাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করে চুয়াডাঙ্গাবাসীর ভাগ্যোন্নয়নে সচেষ্ট হোন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com