শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা-১ ঈগল প্রতীকের প্রচারণায় জনগনের জোয়ার

  • আপডেট সময় সোমবার, ১ জানুয়ারী, ২০২৪, ১১.২৪ এএম
  • ২২৬ বার পড়া হয়েছে

মল্লিজ জামাল, স্টাফ রিপোর্টার:-আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা -১ আসনে সংসদীয় স্বতন্ত্র প্রার্থী, বাংলাদেশ আওয়ামীলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার দিলীপ কুমার আগরওয়ালার ঈগল প্রতীকের প্রচারণায় জনগনের ব্যাপক সাড়া পড়েছে।

সোমবার ৩১ ডিসেম্বর চুয়াডাঙ্গা উপজেলার খাদেমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড উত্তরপাড়া, ঘটিয়াপাড়া, ৭নং ওয়ার্ড পাচঁকমলাপুর, কমলাপুর দক্ষিণ পাড়া, ৮নং ওয়ার্ড, আলিয়াটনগর, কদমতলা মোড়, রংপুর, শীপপুর,

নির্বাচনী জনসভা ও সরেজমিনে নির্বাচনী মাঠ পর্যালোচনা করে এবং জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, ভোটারদের সাথে কথা বলে এমন আভাস পাওয়া যাচ্ছে যে, এবারের নির্বাচনে দিলীপ কুমার আগরওয়ালা  ঈগল মার্কা অনেকটাই এগিয়ে রয়েছে।

কেউ কেউ বলছেন ঈগল মার্কার বিজয় সময়ের ব্যাপার মাত্র। খাদেমপুর ইউনিয়নের  জনসভায় দিলীপ কুমার আগরওয়ালার ঈগল মার্কায় ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার আহ্বান জানালে উপস্থিত ভোটাররা, হাত তুলে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দেন।

উক্ত নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন  খাদেমপুর, ইউনিয়ন আওয়ামী সভাপতি, জহিরুল ইসলাম খোকন, সাবেক চেয়ারম্যান আবদুল হালিম মন্ডল, ও সাবেক মেম্বার, আবুল এডভোকেট শফিক, প্রমূখসহ আরো অনেকেই ঈগল মার্কার পক্ষে ভোট প্রার্থনা করেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা  –১আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তাঁর নিজ প্রতীকে ভোট দিতে জনগনকে আহ্বান জানান। বিগত দিনের কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৫ বছরে আপনারা উন্নয়ন বঞ্চিত ছিলেন, এবার সুযোগ এসেছে সঠিক মানুষ কে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবক হওয়ার সুযোগ করে দিন। আপনাদের পাশে ছিলাম ঠিক এবং সব সময় থাকবো ভোটে জয়যুক্ত না হলেও আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যাবো এবং জয়যুক্ত হলে এই চুয়াডাঙ্গা  উপজেলাবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ, এবং সকলকে ধন্যবাদ জানিয়ে পাশে থাকার আহ্বান জানালেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com