বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভীকে খুঁজছে পুলিশ

  • আপডেট সময় রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৮.৪৫ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

২৮ অক্টোবরের ঘটনায় প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হত্যাসহ বেশ কয়েকটি মামলায় আসামির তালিকায় নাম রয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম। মামলা মাথায় নিয়েই অসহযোগ আন্দোলন ঘোষণাসহ নিয়মিত ঝটিকা মিছিল এবং নির্বাচন বিরোধী লিফলেট বিলি করে চলেছেন তিনি। এরই মধ্যে জানা গেলো, রিজভীকে খুঁজছে পুলিশ।

রোববার রাজধানীর মিন্টো রোডের কার্যালয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, রিজভীকে খোঁজা হচ্ছে। তিনি নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ করে আইন বিরোধী কাজ করছেন। যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হবে।

ডিবিপ্রধান বলেন, রিজভীকে শিগগির আইনের আওতায় আনা হবে। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। উনি হুটহাট বের হয়ে প্রায়ই দেশবিরোধী কথা বলেন। এসব কথা রাষ্ট্রবিরোধী। তাকে খুঁজে পেলেই গ্রেপ্তার করা হবে।

তিনি বলেন, একজন অসুস্থ মানুষ একটু পরপর আন্দোলনের ঘোষণা দেন। একজন অসুস্থ মানুষ কীভাবে এসব আন্দোলনের ঘোষণা করেন?

ফায়ার সার্ভিসের তথ্য বলছে, ২৮ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত প্রায় ৩০০ যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এছাড়া নাশকতা করা হয়েছে রেলপথেও। সম্প্রতি গাজীপুরে রেললাইন কেটে ফেলে নাশকতাকারীরা। ওই ঘটনায় দুর্ঘটনার শিকার হয় একটি আন্তনগর ট্রেন, প্রাণহানী ঘটে একজনের।

এরপর রাজধানীর তেজগাঁওসহ দেশের বিভিন্ন স্থানে চলন্ত রেলে আগুন দেয় নাশকতাকারীরা। সেই আগুনে পুড়ে মরে নারী, শিশুসহ চার জন। ওই ঘটনাগুলোয় ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বেশ কয়েজন ধরে পড়ে ঘটনার দায় স্বীকার করেছেন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ জানিয়েছে, গ্রেপ্তাররা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com