শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর-১ আসনে ঈগল সমর্থকের মিছিলে নৌকা সমার্থকের হামলা, আহত ১০,থানায় মামলা

  • আপডেট সময় রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৮.২৮ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

 

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর
মিছিলে হামলার অভিযোগ নৌকা সমার্থক দের বিরুদ্ধে।
শনিবার, ৩০ ডিসেম্বর ( ২০২৩) উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা
বাজারে এ ঘটনা ঘটে। আহতদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা
হয়েছে।
স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের
খেজুরতলা বাজারে পিরোজপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়াল এর
সমর্থকরা একটি মিছিল বের করে। মিছিলটি বাজার ঘুরে ফেরার পথে নৌকার
প্রার্থী শ ম রেজাউল করিমের কর্মীরা তাদের উপরে হামলা চালায়। হামলায় আওয়ামী
লীগ কর্মী মো. তুহিন শেখ, আবুল বাসার শিকদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা
সুমন মজুমদার, শফিক সরদার সহ আরো অনেকে গুরুতর আহত হয়।


ভুক্তভোগী মোঃ তুহিন শেখ জানান আমরা ঈগলের সমর্থকরা একটি মিছিল বের
করি। মিছিলটি বাজারের পশ্চিম প্রন্ত থেকে ঘুরে ফিরে আসার সময় নৌকার
নির্বাচনী অফিসের ভিতর থেকে বের হয় মাস্টার মো. মনিরুজ্জামান হাওলাদার এর
হুকুমে ছাত্রলীগের সভাপতি তাপস এর নেতৃত্বে তারা আমাদের উপরে বিভিন্ন
দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এবং গুরুতর জখম করে।
এদিকে নাজিরপুর থানার ওসি শাহ আলম হাওলাদার বলেন, খেজুরতলা বাজারে শনিবার
সন্ধ্যায় একটি মারামারির ঘটনা ঘটেছে। আমরা একটি লিখিত অভিযোগ
পেয়েছি, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ইতিমধ্যে ঘটনায় জরিত একজনকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনী ব্যবস্থা
নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com