শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় হালিশহর থানার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ তালতলীতে তরমুজ চাষিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা কসবায় তরুণ সাংবাদিক দ্বীন ইসলামকে পিটিয়ে হত্যা: বিএমএসএফ-এর তীব্র নিন্দা, দ্রুত গ্রেফতারের দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন

মঠবাড়িয়ায় নির্বাচন বর্জনের দাবীতে বিএন‌পির লিফলেট বিতরণ

  • আপডেট সময় শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ২.৫৬ এএম
  • ১৩১ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:- পিরোজপুরের মঠবাড়িয়ায় গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন উপজেলা বিএনপির নেতা কর্মিরা আত্মগোপনে থাকলেও বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে পৌর শহরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট বর্জণ ও অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে জনমত তৈরীতে
লিফলেট বিতরণ করে। উপজেলা বিএনপির আহবায়ক মোঃ রুহুল আমীন দুলাল ও পৌর বিএনপির আহবায়ক কেএম হুমাউন কবিরের নেতৃত্বে ১৫/২০ জন দলীয়
নেতাকর্মী নিয়ে শহরের সকল ভোটারদের ব্যবসা প্রতিষ্ঠানে ৫ দফা দাবী সম্বলিত লিফলেট বিতরণ করেন। ওই লিফলেটে ৭ জানুয়ারী ডামি ভোটের খেলা বর্জণ করুন, ভোট গ্রহনে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকুন, সরকারকে
সকল প্রকার ট্যাক্স-খাজনা, ইউটিলিটি বিল ও অন্যান্য প্রদেয় স্তগিত রাখুন, ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম বিধায় ব্যাংকে লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলুন ও রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবী মামলায় অভিযুক্তগণ মামলায় হাজিরা দেয়া থেকে বিরত থাকুন লেখা রয়েছে।
উপ‌জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মো. রুহুল আমিন দুলাল বলেন, ভাগাভাগির একতরফা ৭ জানুয়ারীর নির্বাচনে জনগণ যাতে ভোট দিতে কেন্দ্রে না যায় সে বিষয়ে অবহিত করে সচেতনতা সৃষ্টি করি তারেক
রহমানের পক্ষ থেকে। ইতিমধ্যে তারেক রহমান অসহযোগ আন্দোলন সফল করতে
কর্মসূচির ঘোষণা দিয়েছেন। যে সকল কর্মসূচি আসবে তা আমরা মাঠে নেতা কর্মীদের নিয়ে বাস্তবায়ন করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com