বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাদক ছেড়ে আসা ৩০ জনকে খাদ্য সামগ্রী দিলেন তালতলী থানার ওসি 

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০, ৭.৪৮ পিএম
  • ২৯৩ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল, বরগুনা প্রতিনিধি
বরগুনার তালতলী থানা পুলিশের কাছে মাদক সেবন,ব্যবসা ছেড়ে আত্মসমর্পণ করে আলোর পথে আসা ৩০জন বেকার যুবককে ৭দিনের খাদ্য সামগ্রী দিলেন ওসি।
বৃহস্পতিবার(০৯ এপ্রিল)সকাল ১০টার দিকে তালতলী থানার সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতারন করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া বলেন পুলিশের কাছে বিভিন্ন সময়ে আত্মসমর্পণ করা ৩০ বেকার যুবকদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ৭ দিনে খাদ্য সামগ্রী হিসেবে দশ কেজি চাল, দুই কেজি আলু,এক কেজি ডাল,দুই কেজি পিয়াজ ও একটি করে সাবান বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন আত্মসমর্পণ করে পুনরায় মাদকের জগতে ফিরে গেছে তাদের বিরুদ্ধেও পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আমরা চাই না কারোর বিরুদ্ধে মামলা হোক, আর সেই মামলা চালাতে গিয়ে বড় ধরনের অপরাধে জড়িয়ে পড়ুক। চাইলে তারাও আত্মসমর্পণ করে আলোর পথে ফিরে আসুক। এতে অন্যদের মতো তারাও ভালো থাকবেন।
মাদক থেকে আলোর পথে ফেরা কয়েক জন নাম প্রকাশ না করার শর্তে  বলেন দিনে আত্মগোপন, রাতে পুলিশের ভয়ে নির্ঘুম কাটতো। এই মাদকের ফলে মরণঘাতী মাদকের ভয়াবহ ছোবল। প্রতিটি মুহূর্ত যেন ভয় আর উৎকণ্ঠায় কাটছিল। এর মধ্যেও মাসে মাসে মামলার ঘানি টানতে আদালতে কাঠগড়ায়। কখনো আবার স্বজনদের ছেড়ে জেলখানার চার দেয়ালে বন্দি। সব মিলিয়ে ধীরে ধীরে ছোট হয়ে আসছিল অভিশপ্ত জীবন। তাই এই মাদকের পথ ছেড়ে এখন আলোর পথে সৎ ভাবে আয় করে পরিবার চালাচ্ছি। তার ভিতরে আবার এই মাহামারী করোনা ভাইরাসের কারনে বেকার হয়ে পড়ছি। আর এই সংঙ্কটের সময় আমাদের মাঝে ওসির ৭দিনে খাদ্য সামগ্রী পেয়ে খুশি সবাই ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com