শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর-২ আসেন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত 

  • আপডেট সময় শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৭.১৮ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে
পিরোজপুর  প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে (২১ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের নির্বাচনীয় জনসভা স্থানীয় সোনাকুর জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজাদা তালুকদারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি সদস্য আবুল বাশার মোল্লা, জাতীয় পার্টির (জেপি) সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম নসু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্ব পালন করেন তরুণ  সমাজসেবক রাসেল মুন্সি।
সভায় বক্তারা আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর দুই আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের ঈগল মার্কা প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের নিকট ভোট প্রার্থনা করেন। সভায় প্রধান অতিথি মহিউদ্দিন মহারাজ তার বক্তব্যে বলেন, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে উন্নয়নের স্বার্থে আমাকে ভোট দেবেন। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে এলাকার নদী ভাঙ্গনসহ বিভিন্ন রাস্তাঘাট সংস্কার সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com