মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ২০০০ মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২০, ২.৪৪ পিএম
  • ৩১৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ২ হাজার জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় জনস হফকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানায়। খবর এএফপি’র।
জনস হফকিন্স ইউনিভার্সিটি জানায়, যুক্তরাষ্ট্রে গতকাল মোট ১৯৩৯ জনের মৃত্যুর ফলে দেশটিতে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে ১২ হাজার ৭২২ জনে দাঁড়ালো। সেখানে প্রতিদিন যে হারে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বাড়ছে তাতে দেখা যাচ্ছে দেশটি ক্রমেই করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর পথে এগিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ইতালিতে করোনাভাইরাসে ১৭ হাজার ১২৭ জনের এবং স্পেনে ১৩ হাজার ৭৯৮ জনের মৃত্যু হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প এই সংকট মোকাবেলায় তার দায়িত্ব যথাসাধ্য পালন করে যাওয়ার কথা উল্লেখ করে মঙ্গলবার তিনি এক্ষেত্রে ধীর গতিতে চলার জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থাকে দায়ী করেন।
এই ভাইরাসটি প্রথমদিকে চীন থেকে ছড়িয়ে পড়া বন্ধে আন্তর্জাতিক ভ্রমন হ্রাস করার বিরুদ্ধে জাতিসংঘ সংস্থাটির পরামর্শের কথা উল্লেখ করে ডব্লিউএইচও কেন এ ধরণের ভুল পরামর্শ দিয়েছিল সে প্রশ্ন তুলেছেন ট্রাম্প।
তবে, প্রথমদিকে করোনাভাইরাসকে তেমন গুরুত্ব না দেয়ায় যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ব্যাপক সমালোচনা হচ্ছে। ভাইরাসটিকে অন্যান্য সাধারণ ভাইরাসের মতো উল্লেখ করে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রে এটি নিয়ন্ত্রনে রয়েছে। কিন্তু পরে ভাইরাসটি দেশটিকে এমনভাবে গ্রাস করে ফেলে যে, এক্ষেত্রে বাধ্য হয়ে জাতীয় জরুরী অবস্থা ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com