বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভাঙ্গা বাসস্টান্ড ব্রীজের নিচ থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার।

  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ১২.১৪ এএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা বাসস্টান্ড ব্রীজের নিচ থেকে কলেজ
শিক্ষার্থী সৌরভ মালো(২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ভাঙ্গা থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত সৌরভ মালো
জেলার নগরকান্দা থানার মাঝিকান্দি গ্রামের স্বপন মালোর ছেলে।
নিহতের খালাতো ভাই সুজন মালো জানান, সৌরভ নগরকান্দা কলেজে ডিগ্রী ১ম বর্ষের
ছাত্র ছিল ও পাশাপাশি শহরের হাজী শরিয়াতুল্লাহ মাছ বাজারে পার্টটাইম মহরির কাজ
করতো। গতকাল বৃহস্পতিবার বাসে করে ঢাকা থেকে ভাঙ্গা রওনা দেয়। যাত্রা পথে তার
মায়ের সাথে কয়েকবার ফোনে কথা হয়। বিকেল ৫টার পরে ভাঙ্গা নেমে মায়ের সাথে ফোনে
কথা বলে সে। গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় তাকে শহরে না গিয়ে বাড়িতে চলে আসতে বলে।
কিন্তু তার কিছুক্ষন পর থেকে আর ফোন রিসিভ হয় না। পরে পরিবারের লোকজন ভাঙ্গা থানায়
জানিয়ে রাতভর তাকে খোজাখুজি করতে থাকে। শুক্রবার সকালে ভাঙ্গা বাসস্ট্যান্ড ব্রীজের
তলা থেকে সৌরভের লাশ উদ্ধার হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জিয়ারুল ইসলাম মৃত্যুর বিষয় নিশ্চিত করে
জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ব্রীজের নিচে ঢাল থেকে লাশটি উদ্বার
করে। এসময় প্রাথমিক সুরতহালে তার মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। লাশটি
ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে
পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন
করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com