বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি

  • আপডেট সময় বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৭.৪৫ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়সহ রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় মুলহোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাজধানী বিভিন্ন এলাকা ও মুন্সিগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- পল্টন থানার স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মো: আশিকুর রহমান পান্না (৩৪), মো: শফিকুল, মো: সুমন হোসেন ও মো: বিল্লাল হোসেন।
রাজধানীর মিন্টুরোডস্থ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মহিদ উদ্দিন এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ৩০ নভেম্বর নগরীর রমনা থানার ঢাকা বিভাগীয় কমিশনার তথা রির্টানিং অফিসারের কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনার পরপরই রমনা থানা পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে। তদন্তে পুলিশ জানতে পারে- দুষ্কৃতিকারী আশিকুর রহমান পান্না বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পূর্বপাশে অবস্থিত জাতীয় রাজস্ব ভবনের ছাদ থেকে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পান্নার তথ্যের ভিত্তিতে শফিকুলকে গ্রেফতার করা হয়।
এক প্রশ্নের জবাবে মহিদ উদ্দিন বলেন, গ্রেফতারের পর পান্না ও তার সহযোগী শফিকুল নগরীর রমনা ও মতিঝিল এলাকায় আরো ৪টি স্থানে ককটেল বিস্ফোরণের কথা স্বীকার করে। তদন্তে রমনা থানা পুলিশ আশিকুর রহমান পান্না ও শফিকুলের ৯টি নাশকতার ঘটনায় একসাথে জড়িত থাকার প্রমাণ পায়।
তিনি বলেন, এছাড়াও গ্রেফতারকৃত সুমন ও মো: বিল্লাল হোসেন রমনা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১২টি স্থানে ককটেল বিস্ফোরনের কথা স্বীকার করে।

-বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com