বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৬২ জনের ফোন পেয়ে পৌছে দিলেই খাদ্য সহায়তা আমতলী পৌর মেয়র

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০, ৯.৩৩ পিএম
  • ৩৪৭ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি।
বরগুনার আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমানের আহবানে সারা দিয়ে করোনার যে সকল হতদরিদ্র ও কর্মহীন পৌরবাসীর বাসায় খাদ্য সংকট দেখা দিয়েছে, তারা পৌরসভার হটলাইন নাম্বারে ফোন দিলেই তাদের বাসায় খাদ্য সহায়তা পৌছে দেয়া হচ্ছে ।
রবিবার ও সোমবার দুই দিনে পৌর মেয়রের এ আহবানে সাড়া দিয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ১৬২ জন হতদরিদ্র কর্মহীন হটলাইন নাম্বারে ফোন দিয়ে খাদ্য সহায়তা চেয়েছেন। হটলাইন নাম্বারে ফোন পেয়ে পৌর মেয়র মতিয়ার রহমানের তত্ত্বাবধানে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা তাদের বাসায় খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন ।
পৌরসভার ৪নং ওয়ার্ড এর ঘরবন্দি কর্মহীন জাহানার বেগমের পরিবারে খাবার সংকট দেখা দিলে রবিবার পৌরসভার হটলাইন নাম্বারে ফোন দেয়ার পাঁচ মিনিটের মধ্যে তার বাসায় খাবার পৌছে দেন পৌরসভার কর্মকতারা-কর্মচারীবৃন্দ। তেমনি সোমবার পৌরসভার ৩নং ওয়ার্ডের রিক্সা চালক আঃ রশিদ ও ৭নং ওয়ার্ডের গৃহপরিচালিকা পারভী হটলাইন নাম্বারে ফোন দিলে তাদের বাসায় খাদ্য সহায়তা পৌছে দেয় পৌরসভার কর্মকতারা কর্মচারীরা। এভাবে গত দুই দিনে বিভিন্ন ওয়ার্ডের ১৬২ জন হটলাইনে খাদ্য সহায়তা চেয়েছেন বলে  পৌরসভা সূত্রে জানাগেছে।
পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান এ বিষয়টি  সার্বক্ষনিক মনিটরিং করছেন।
পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মতিয়ার রহমান পৌরবাসীর উদ্দেশে বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় করোনাভাইরাস প্রতিরোধ ও দরিদ্র, প্রান্তিক আয়ের জনগোষ্ঠীকে নিরাপদ রাখা সম্ভব তাই তিনি জরুরী প্রয়োজন ছাড়া পৌরবাসীকে ঘর থেকে বের না হওয়ার আহবান জানান। তিনি আরো বলেন, লক ডাউনের কারনে কোন হতদরিদ্র অসহায় লোকদের খাবার সংকট দেখা দিলে পৌরসভার মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের জানালে অথবা হটলাইন নাম্বারে যোগাযোগ করলে ০৪৪৫২৫৬১৯৫, ০১৭৬১৫০৯৪১১, ০১৭১০০২০০২২  খাদ্য সহায়তা পৌছে যাবে হতদরিদ্র কর্মহীনদের বাসায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com