শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী লায়ন নূর ইসলাম

  • আপডেট সময় শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ১.০৯ এএম
  • ১৭০ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (নড়াইল সদর-লোহাগড়া) সংসদীয় আসনে জাতীয় সাংবাদিক সংস্থা ও বাংলাদেশ ক্রেতা-ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের চেয়ারম্যান, নড়াইল জেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহ-সভাপতি লায়ন মোঃ নূর ইসলাম উপজেলা রির্টানিং কর্মকর্তা মোঃ আজগর আলীর নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গত বৃহস্পতিবার বিকালে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকতার কাছে মনোনয়নপত্র জমা দেয়া হয়।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ।

উল্লেখ্য, লায়ন মোঃ নূর ইসলাম এদেশে ভোক্তা অধিকার আইন এর উদ্যোক্তা যাহা পরবর্তীতে সংসদে পাস হয়ে আইনে পরিণত হয়, তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় সর্বদা সোচ্চার ছিলেন।

মিডিয়া কোটারও প্রবক্তা লায়ন মোঃ নূর ইসলাম। এবার মিডিয়া কোটায় বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হতে চেয়েছিলেন। এবারও বহু খেলোয়াড় নমিনেশন পেয়েছেন কিন্তু সাংবাদিক সংস্থার চেয়ারম্যান হওয়া সত্ত্বেও তিনি বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নমিনেশন বঞ্চিত হলে শত শত গণমাধ্যম কর্মীরা মর্মাহত হন। অথচ বলা হয় গণমাধ্যম সংবিধানের চতুর্থ স্তম্ভ।

অনলবর্ষী বক্তা, সমাজকর্মী, সংবিধান সম্পর্কে জ্ঞান, গণমাধ্যমকর্মী, সাহসী এবং দুঃসময়ে নড়াইল আওয়ামীলীগের কাণ্ডারি লায়ন মোঃ নূর ইসলাম বাংলাদেশ আওয়ামীলীগের নড়াইল জেলার সর্বস্তরের জনগণের কাছে গ্রহণযোগ্য ও যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত ছিলেন।

তিনি বিভিন্ন দল থেকে মনোনয়নের অফার প্রত্যাখ্যান করে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন কেননা তিনি তার সংগঠনের কাছে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বঙ্গবন্ধুর আদর্শচ্যুত হন নাই। তিনি নড়াইল -২ আসনের সকলের দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com