মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ইরানকে যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা করল রাশিয়া

  • আপডেট সময় শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ১২.৩৩ এএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

গাজ়া ভূখণ্ডে হামাস-ইজ়রায়েল যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানকে নয়া যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা করল রাশিয়া। ভ্লাদিমির পুতিনের সরকারের সঙ্গে ইতিমধ্যেই এ বিষয়ে তেহরানের একটি চুক্তি সই হয়েছে বলে মস্কো জানিয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, ইরানে সুখোই-৩৫ যুদ্ধবিমানের আধুনিক সংস্করণ সুখোই-৩৫এস দেবে রাশিয়া। সেই সঙ্গে এমআই-২৮ যুদ্ধ হেলিকপ্টার এবং ইয়াক-১৩০ প্রশিক্ষণ জেট। হামাস, হিজবুল্লা, হুথি-সহ ইজ়রায়েল বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলির মূল মদতদাতা ইরানের এই শক্তিবৃদ্ধি নতুন করে পশ্চিম এশিয়ায় অশান্তি তৈরি করতে পারে বলে সামরিক এবং কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা।

ইরানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মেহদি ফারাহি মঙ্গলবার বলেন, ‘‘রাশিয়া থেকে সুখোই-৩৫এস যুদ্ধবিমান, এমআই-২৮ যুদ্ধ হেলিকপ্টার এবং ইয়াক-১৩০ প্রশিক্ষণ জেট কেনার বিষয়ে চুক্তি হয়েছে। তবে কবে ইরানের বিমান বাহিনী নতুন রুশ বিমান এবং কপ্টার হাতে পাবে, সে বিষয়ে কিছু বলেননি তিনি। প্রসঙ্গত, ২০১৮ সালে ইরান নিজস্ব প্রযুক্তিতে কওসর যুদ্ধবিমান তৈরি করেছিল। কিন্তু এখনও পর্যন্ত মাত্র চারটি বিমান ইরান পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com