বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পিরোজপুরের নাজিরপুরে পরীক্ষায় ফেল করায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১২.৪০ এএম
  • ১৬১ বার পড়া হয়েছে

 পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য (ফেল) হওয়ায় অশ্রুতা ঘরামী (১৯) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের পাকুরিয়া গ্রামের অনিল চন্দ্র ঘরামীর কন্যা। ঘটনাটি ঘটেছে রবিবার (২৬ নভেম্বর) দুপুরে।

নিহতের ফুফাতো ভাই সুজন বিশ্বাস জানান, তিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষায় উপজেলার গাওখালী কলেজিয়েট স্কুল থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিলেন।  পরীক্ষায় ফেল করায় বাড়িতে এসে বাড়ির পিছনের একটি আম গাছের সাথে গলায় ওরনা পেচিয়ে আত্মহত্যা করেন।  নিহত ওই কলেজ ছাত্রীর মামারা ভারতে থাকায় তিনি তার পিতা-মাতার সাথে একই এলাকার মামা বাড়িতে থাকতেন। নিহতের মা মিলন রানী বিশ্বাস জানান, তার কন্যা অশ্রুতা ঘরামী ওই দিন সকালে এইচএসসি পরীক্ষার ফলাফল জানতে কলেজে যায়। কলেজ থেকে ফিরে ফলাফল খারাপ হওয়ার খবর জানায় ও কান্নায় ভেঙ্গে পরে।  কিছু সময় পরে তাকে ঘরে পাওয়া না যাওয়ায় তাকে খোঁজ করতে থাকি। পরে পাশের বাড়ির জবা হাওলাদার তাকে  বাড়ির সামনের একটি গাছের সাথে ঝুলতে দেখেন। সে খুব মেধাবী ছাত্রী ছিলো। তার পিতা পেশায় একজন কৃষক। ওই কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জাফর বাহাদুর বলেন, নিহত ওই কলেজ ছাত্রী অত্যান্ত মেধাবী ছিলেন। তিনি  উচ্চতর গনিতে ফেল করেছেন। কিভাবে বা কি কারনে তিনি ফেল করলেন সে ক্ষোভে-কষ্টে তিনি আত্মহত্যা করতে পারেন। নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হমায়ুন কবির বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠনো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com