বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা ৫৮ জন রোহিঙ্গা উদ্ধার মানব পাচারকারী আটক

  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ১.৩২ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করার সময় ৫৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চার মানব পাচারকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের দরগাছড়া মেরিন ড্রাইভের সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মানব পাচারকারীরা হলেন মো. ইয়াছিন (২৩), মো. জুবায়ের (৩৫), নাজির হোসেন (৬১) ও রামিমুল ইসলাম (৩১)। এদের মধ্যে রামিমুল ইসলামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এবং বাকি তিনজনের বাড়ি টেকনাফে।

মালয়েশিয়াগামী রোহিঙ্গাদের বেশির ভাগই নারী ও শিশু। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছেন, টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা আশ্রয় শিবিরের এক দালালের মাধ্যমে ৪ লাখ টাকার বিনিময়ে তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে ৫৮ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চার দালালকে আটক করা হয়েছে। আটক চারজনের মধ্যে তিন জনের বিরুদ্ধে মানব পাচারসহ থানায় মামলা রয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাচ্ছিল রোহিঙ্গারা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com