শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন দাখিল করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের  এ কে এম আজিম

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৯.৫৭ এএম
  • ১৯২ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দাখিল করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম। মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তিনি দলীয় মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এ ব্যাপারে এ কে এম আজিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। এ শপথ নিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নৌকার মনোনয়ন দাখিল করেছি। পিরোজপুর শহরকে একটি সুন্দর আধুনিক ও সম্প্রীতির শহরে পরিনত করা, মাদক বিরোধী পিরোজপুর গড়া, যুব সমাজকে খেলার মাঠে ফিরিয়ে নেওয়া, একটি সুন্দর পরিবেশ তৈরী করা। পিরোজপুর-০১ আসনের তিনটি উপজেলা পিরোজপুর সদর, নাজিরপুর এবং ইন্দুরকানীকে আধুনিক সুন্দর সম্প্রীতির উপজেলায় পরিণত করবো।
তিনি আরো বলেন, পিরোজপুর-০১ আসনে উন্নয়ন হয়েছে কিন্ত যেখানে উন্নয়নের ছোঁয়া কম লেগেছে আমি সেখানে কাজ করবো। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা মানুষকে জানাবো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই দেশে এতটা উন্নয়ন হয়েছে। এর আগে কেউ কখনো এতটা উন্নয়ন করতে পারেনি। আমাকে পিরোজপুর-০১ আসনে নৌকার কান্ডারী করে পাঠালে আমি মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের অগ্রযাত্রাকে সামনের দিকে নিয়ে যেতে কাজ করবো।
এ কে এম আজিম আরো বলেন, আমার রাজনৈতিক শিক্ষা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছি। ছোট বেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে চেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ  পদে দায়িত্ব পালন করেছি। দির্ঘ দিন ধরে স্বেচ্ছাসেবকলীগের সাথে জড়িত আছি গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করে আসছি। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষে পিরোজপুরের তিনটি আসনেই নৌকার বিজয় নিশ্চিত করতে চাই সেলক্ষে আমাকে নৌকা না দিলেও মাননীয় প্রধানমন্ত্রী পিরোজপুরের তিনটি আসনে যাকে নৌকা দিয়ে পিরোজপুরে পাঠাবেন আমি আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষে কাজ করে যাবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com