শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুর-৫ আসনে আ.লীগের মনোনয়ন কিনলেন ৬ জন, জাপা ২ জন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৯.৫৩ এএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসনে আওয়ামীলীগের মনোনয়ন কিনলেন সাতবারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারসহ ৬ জন। জাতীয় পাটির ২ জন।

আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিতি রয়েছে দিনাজপর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনটি এ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উত্তরাঞ্চলের বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজার ছাড়াও মনোনয়ন কিনেছেন কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেদ আশফাক আকন্দ (তহিন), জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির,পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দুল আলম শান্ত,পার্বতীপুর পৌর  আওয়ামীলীগের সভাপতি ডক্টর মোহাম্মদ শাহজাদ হোসেন (সাজ্জাদ) ও ব্রিগেড জেনারেল অবঃ ডাক্তার মোঃ মোজাম্মেল হক।  এদিকে জাতীয় পার্টির মনোনয়ন কিনেছেন, জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় পাটির সদস্য সোলায়মান সামী ও পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী আব্দুল গফুর।

অন্যদিকে বিএনপি নেতারা বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিলে সাবেক এমপি এ জেড এম রেজওয়ানুল হক, ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়রম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি মনোনয়ন চাইবেন।

আগামী ২৩ নভেম্বর আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা হবে হবে এবং ডিসেম্বরের মনোনয়নপত্র প্রত্যাহারের মধ্যদিয়ে জানা যাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কে হচ্ছেন দিনাজপুর-৫ আসনের আওয়ামীলীগ, জাতীয় পাটি ও বিএনপির এমপি প্রার্থী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com