বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সারাদেশে র‌্যাবের ৪৩২ টি টহল দল মোতায়েন রয়েছে : কমান্ডার খন্দকার আল মঈন

  • আপডেট সময় বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৫.৫৭ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ সারাদেশে র‌্যাবের ৪৩২ টি টহল দল মোতায়েন রয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
র‌্যাব বলছে, তারমধ্যে শুধু মাত্র রাজধানীতে মোতায়েন রয়েছে র‌্যাব ফোর্সেস এর ১৪৮ টি টহল দল। নাশকতা ও সহিংসতা প্রতিরোধে তারা সারাদেশে দায়িত্ব পালনে সর্বদা নিয়োজিত আছেন।
আজ বুধবার সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক (মূখপাত্র) কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।
নাশকতা রোধে ছদ্মবেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, যেকোন ধরণের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলওয়েস্টেশন এবং গুরুত্বপূর্ন স্থানগুলোতে গোয়েন্দারা ছদ্মবেশে কাজ করছে। পাশাপাশি কঠোর নজরদারিও অব্যাহত রেখেছে।
দূরপাল্লার গনপরিবহন ও পণ্যবাহী পরিবহনে র‌্যাবের এস্কর্ট রয়েছে জানিয়ে খন্দকার আল মঈন বলেন, দূরপাল্লার গনপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‌্যাব টহলের মাধ্যমে এস্কর্ট প্রদান করা হচেছ।
তিনি বলেন, এছাড়া যাত্রী ও পন্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে এস্কর্টের মাধ্যমে নিরাপদ গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে এলিট ফোর্স র‌্যাব।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আজ বুধবার থেকে ষষ্ঠ দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com