বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গেন্ডারিয়ায় ভাইয়ের হাতে ভাইকে হত্যার ঘটনায় ভাই-ভাবীকে গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ৬.৫০ পিএম
  • ১৬০ বার পড়া হয়েছে

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গেন্ডারিয়ায় ভাইয়ের হাতে ভাইকে হত্যার ঘটনায় ভাই-ভাবীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গেন্ডারিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো দিলীপ ঘোষ ও তার স্ত্রী রিনা ঘোষ।

গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু সাঈদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৫ নভেম্বর রাত ৯টার দিকে বাসার রুমের সামনে জুতা রাখাকে কেন্দ্র করে দিলীপ ঘোষ ছোট ভাইয়ের স্ত্রী রেখা রানী দাসকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। রেখার স্বামী মিঠুন কুমার ঘোষ গালি গালাজের প্রতিবাদ করলে দিলীপ ও তার স্ত্রী রিনা মিঠুনের উপর কিল–ঘুষি ও বুকে লাথি মেরে রুমের সামনে ফেলে দেয়। পরে দিলীপ ঘোষ তার ভাই মিঠুনকে কাঠের খাটের পায়া দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে মিঠুন অজ্ঞান হয়ে যায়। তাৎক্ষণিক তার স্ত্রী রেখা রানীর চিৎকারে তার ভাতিজা অর্নব ঘোষ ও অর্পণ ঘোষের সহায়তায় মিঠুনকে ঢাকা ন্যাশনাল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মিঠুনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মিঠুনের স্ত্রী বাদী হয়ে গেন্ডারিয়া থানায় মামলা রুজু করেন।

ঘটনার পর পরই থানা পুলিশ তদন্ত শুরু করে। ওইদিনই গেন্ডারিয়া থেকে দিলীপের স্ত্রী রিনাকে থানা পুলিশ গ্রেফতার করে। ঘটনার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে রিনা।

পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ১৮ নভেম্বর টাঙ্গাইলের মির্জাপুর এলাকা থেকে দিলীপ ঘোষকে গ্রেফতার করা হয় বলে জানান গেন্ডারিয়া থানার ওসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com