শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাড়িতে আগুন দেয়ার সময় রূপগঞ্জ থেকে ছাত্রদলের ৫ কর্মী আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৬.৪১ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

অবরোধ সমর্থনে একটি প্রাইভেটকারে আগুন দেয়ার সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ছাত্রদলের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন- ছনপাড়া সড়কের ভূইয়া পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক করা ৫জনই ছাত্রদলের স্থানীয় কর্মী বলে পুলিশ জানিয়েছে।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) জুবায়ের আহমেদ বলেন, সোমবার রাত ১১ টার দিকে ভূইয়া পাড়া এলাকায় ১০ থেকে ১৫ জন ছাত্রদল কর্মী মশাল মিছিল নিয়ে সড়কে অবস্থান নেন।

এসময় তারা একটি প্রাইভেটকার থামিয়ে আগুন দেয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে ৫জনকে আটক করে।

এরা হলেন- চরপাড়া এলাকার ইসমাইলের ছেলে হানিফ (২৬), কাঞ্চন খাপাড়া এলাকার মনিরের ছেলে জুনায়েদ (২০), রানীপুরা এলাকার আনোয়ারের ছেলে শাকিব (১৯), কেন্দুয়া খালপাড় এলাকার শুক্কুর আলীর ছেলে ইয়াকুব (২০) ও চন্ডিচলা এলাকার মতি মিয়ার ছেলে শাওন (১৬)।

অভিযুক্তদের জেরা করে আরও তথ্য বের করার জন্য মঙ্গলবার দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com