শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ত্রিশালের নৌকার মনোনয়ন প্রত্যাশী শামীমের পক্ষে স্বপ্নার উঠান বৈঠকক

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৬.১৯ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে
মুহম্মদ আবুল বাশারঃ(ময়মনসিংহ) জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের অভূতপূর্ব উন্নয়ন তুলে ধরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পৌর সদর ও প্রত্যেকটি ইউনিয়নে নিয়মিত উঠান বৈঠক করছেন ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক বিশিষ্ট মানবাধিকার ও সামাজিক ব্যক্তিত্ব স্বপ্না খন্দকার।
১৩ নভেম্বর (রবিবার) ময়মনসিংহ  জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক স্বপ্না খন্দকার পুরো নভেম্বর মাসজুড়ে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) সংসদীয় আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি ও ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মো: আমিনুল হক শামীম সিআইপি’র পক্ষে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের কয়েক হাজার নারী নেত্রীদের সাথে নিয়ে উঠান বৈঠক শেষে বিএনপি জামায়াতের চলমান নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ মিছিল করেন।এর আগে তিনি
বিএনপি -জামাতের অবৈধ হরতাল,অবরোধ, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং একইসঙ্গে তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ত্রিশাল থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী  আমিনুল হক শামীমের জন্য দোয়া প্রার্থনা করে নৌকার পক্ষে ভোট চেয়েছেন। উঠান বৈঠকে স্বপ্না খন্দকার শেখ হাসিনার সরকারের উন্নয়নগুলোর মধ্যে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু টানেল,
পদ্মাসেতু সহ সরকারের দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট চেয়েছেন। এ সকল উঠান বৈঠকের আয়োজন করেন স্থানীয় যুব মহিলা লীগের নেতাকর্মীরা।স্বপ্না খন্দকার তার বক্তব্যে আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা  শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে চতুর্থবারের মতো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। স্বপ্না খন্দকার  বলেন, আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে নিরন্তর কাজ করছেন। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।উঠান বৈঠককালে উপজেলা আওয়ামী লীগ,  ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ,যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বপ্না খন্দকার উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে  বলেন,  আমিনুল হক শামীম সিআইপির এর পক্ষ থেকে ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী, সাখুয়া, ত্রিশাল পৌরসভার ৭ নং ওয়ার্ড,  মোক্ষপুর, হরিরামপুর, বালিপারা, চিকনা ইউনিয়ন সহ ত্রিশাল উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন সহ তৃনমূল পর্যায়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ড তুলে ধরে  উঠান বৈঠক   করছি এবং ত্রিশালের প্রত্যেকটি গ্রামে গ্রামে  উঠান বৈঠক অব্যাহত থাকবে বলেও জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com