বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ১২ নভেম্বর, ২০২৩, ৬.২২ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোল থেকে এক কেজি ৩৯৯ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এসময় তিনজনকে আটকের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

রবিবার (১২ নভেম্বর) ভোরে বেনাপোলের পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয।

আটকেরা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আনার উদ্দীনের ছেলে মো. আজমীর, আলী কদমের ছেলে মো. জালাল উদ্দিন এবং রুহুল আমীনের ছেলে মো. নুরুজ্জামান।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে দৌলতপুর সীমান্তের কৃষ্ণপুর এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে। আটকদের দেহ তল্লাশি করে ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের ওজন ১ কেজি ৩৯৯ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা।

তিনি আরও জানান, আটক তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া স্বর্ণের চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com