শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাউখালী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট সময় শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ৬.৫১ পিএম
  • ১৬০ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আওয়ামী যুবলীগের উদ্যোগে  শনিবার বিকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যক্ষ অলোক কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা ইসহাক আলী খান পান্না। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি দেলোয়ার হোসাইন তালুকদার, কাজী মাছুদ ইকবাল, সুনীল কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম খান, শ্রমিক লীগের সভাপতি আব্দুল মন্নান বাবুল, যুব মহিলালীগের সভাপতি শাহিদা হক, মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সংগীতা সমদ্দার, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আজমল হোসেন সরদার, মৎস্যজীবি লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ছাদ্দাম হোসেন, কাউখালী সরকারী মহাবিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি রাজু তালুকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ নাসির উদ্দিন তালুকদার ও মাহাফুজুর রহমান শাওন। আলোচনা সভা শেষে সকলের উপস্থিতিতে কেক কাটা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com